হেফাজতের ২ মামলার তদন্তের দায়িত্ব পেলো পিবিআই

চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতের সহিংসতার ঘটনায় দায়ের হওয়া ২ মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) নাজমুল হাসান বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাটহাজারী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া দুটি মামলা তদন্ত করবে পিবিআই চট্টগ্রাম জেলা।

এর আগে পুলিশ সদর দফতরের সিদ্ধান্তে গত সোমবার ২৩টি মামলার সঙ্গে হাটহাজারী থানায় হওয়া বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলার দায়িত্ব সিআইডিকে দেয়া হয়েছিল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করে দেশব্যাপী বিক্ষোভ শুরু হেফাজতে ইসলাম। গত ২৬ মার্চ হাটহাজারীতে তাদের এই বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে চার হেফাজতকর্মী নিহত হয়। একই ঘটনায় হেফাজতকর্মীরা হাটহাজারী থানা, ভূমি অফিসসহ বেশকিছু স্থাপনায় হামলা চালায়। পরে এসব ঘটনায় হাটহাজারী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সাতটি মামলা হয়।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর