আইটি এক্সপার্ট দিয়ে ফেসবুকে অপপ্রচার চালিয়েছে হেফাজত: র্যাব
আইটি বিশেষজ্ঞ ভাড়া করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশেষ কায়দায় পুরনো ভিডিও লাইভ হিসেবে প্রচার করে হেফাজতের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে র্যাব।
সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এই তথ্য জানিয়ে বলেন, অপ্রচারকারীদের চিহ্নিত করা হয়েছে এবং পর্যায়ক্রমে সবাইকে গ্রেফতার করা হবে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে ঘিরে দেশব্যাপী সহিংসতার অভিযোগ ওঠে হেফাজতে ইসলাম নেতাকর্মীদের বিরুদ্ধে।
একই সাথে এসব সহিংসতা নিয়ে চলতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার। এসব ঘটনায় দেশব্যাপী মামলায় আসামি করা হয় কয়েকশত। সহিংসতায় সম্পৃক্ততার অভিযোগে একের পর এক গ্রেফতারও করতে থাকে আইন-শৃঙ্খলা বাহিনী।
এদিকে, বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার জানিয়েছেন, হেফাজতের নাশকতার ১৬টি মামলার তদন্ত শুরু করেছে তারা।
বার্তা বাজার/এসজে