রোহিঙ্গাদের গুলিতে স্থানীয় যুবক নিহত, আহত ১
কক্সবাজারের টেকনাফে স্থানীয়দের উপর গুলি চালিয়েছে রোহিঙ্গা অস্ত্রধারী দূর্বৃত্তরা। এই ঘটনায় স্থানীয় এক যুবকের প্রাণহানি ঘটেছে অপর রোহিঙ্গা যুবক আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলা হ্নীলা ইউনিয়নের জাদিমুরা রোহিঙ্গা (ক্যাম্প নং-২৭) ব্লক-সি (সিআইসি অফিসের পশ্চিমে) এই ঘটনা ঘটে।
নিহত যুবক জাদিমুরা এলাকার বাচামিয়ার ছেলে মো. হোসন (৩২) ও আহত হয়েছেন জাদিমুরা ২৭ নং ক্যাম্পের, সি-ব্লকের মজিব উল্লার ছেলে মো. আয়াছ (১৭)। নিহতের ভাই জাহেদ হোসেন ও ১৬ এপিবিএন এর অধিনায়ক এই তথ্য নিশ্চিত করেছেন।
১৬ এপিবিএন এর অধিনায়ক এসপি তরিকুল ইসলাম জানান, জাদিমুরা এলাকায় দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ও স্থানীয় দুই গ্রুপের মধ্যে বিরোধ ছিলো। সেই সূত্র ধরে রাত ৮টার দিকে কয়েক জন রোহিঙ্গা অস্ত্রধারী জাদিমুরা ২৭ নং ক্যাম্পের ব্লক-সি/৮ এলাকায় অতর্কিত ভাবে এলোপাতারি গুলি চালায়। এসময় স্থানীয় সিএনজি চালক মো. হোসেন (৩২) ও রোহিঙ্গা আয়াছ (১৭) গুলিবিদ্ধ হয়।
আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সদর হাসপাতালে নেয়ার পথে মো. হোসেনের মৃত্যু হয়। অপর জন চিকিৎসাধীন রয়েছেন।
হোসেনের মরদের উদ্ধার করে কক্সবাজার মর্গের রাখা হয়েছে। দুর্বৃত্তদের আটকে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন ১৬ এপিবিএন এর এই কর্মকর্তা।
খাঁন মাহমুদ আইউব/বার্তাবাজার/ভিএস