পিরোজপুরে ডায়রিয়ার প্রকোপ নিয়ন্ত্রণহীন

পিরোজপুর জেলার সাতটি উপজেলায় দিন দিন বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছে প্রায় ৫শত। পানিবাহীত রোগ ডায়রিয়ার বিস্তার দ্রুত ছড়িয়ে পড়ায় তা কোনভাবেই নিয়ন্ত্রন করা যাচ্ছেনা।

জেলার সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী জেলা প্রশাসকের হল রুমে করোনা সংক্রান্ত এক সভায় করোনা ভাইরাস প্রতিরোধ নিয়ন্ত্রনে জেলার দ্বায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়ার কাছে ডায়রিয়ার বিস্তার সম্পর্কে এ তথ্য বর্ননা করেন।

জেলা সিভিল সার্জনের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে জেলায় ডায়রিয়া জনিত রোগে শিশুসহ আক্রান্ত হয়েছে মোট ৪ শত ৯৯ জন।

সূত্র আরও জানায়, গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে শতাধিক ব্যাক্তি। অপরদিকে, গত এক মাসে জেলায় আক্রান্ত হয়েছে ১ হাজার ২শ’ ৯১ জন। জেলা কন্ট্রোল রুম সূত্রমতে, জেলার মঠবাড়িয়ায় এক সপ্তাহে ১৫৮ ও স্বরুপকাঠি উপজেলায় ১০৬ জন ডায়রিয়ায় আক্রান্তের খবর পাওয়া গেছে।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর