প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে জাফর ওয়াজেদের মেয়াদ বাড়ল
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক হিসেবে আবারও ২ বছর মেয়াদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সাংবাদিক জাফর ওয়াজেদ।
‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আইন, ২০১৮’ এর ধারা ৯(২) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জাফর ওয়াজেদকে ২১ এপ্রিল অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে পিআইবির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হলো।
বার্তা বাজার/এসজে