তেঁতুলিয়ায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন
ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তার আশ্বাস প্রশাসনের। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে বুড়াবুড়ি, শিলাইকুঠি, ভজনপুর, শালবাহানসহ বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়। এতে ঘর বাড়ি, ক্ষেত খামারসহ অসংখ্য ক্ষয়ক্ষতি হয়। এই শিলাবৃষ্টি ক্ষয়ক্ষতির খবর ক্ষনিকের মধ্যে বার্তা বাজার, বাংলাদেশ প্রতিদিন, বাংলানিউজ টোয়েন্টিফোরসহ আরো অনেক গণমাধ্যমে প্রকাশ হয়।
ক্ষতিগ্রস্ত সদস্যদের মাঝে দুপুরে সরেজমিনে পরিদর্শনে আসেন তেঁতুলিয়া উপজেলা প্রশাসন। ক্ষতিগ্রস্তদের মাঝে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান ও তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান (ডাবলু), উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউসুফ আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিদর্শন ছিলেন।
পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
বার্তাবাজার/ভিএস