নুরের নামে ৭ম মামলা ময়মনসিংহে, বাদী স্বেচ্ছাসেবক লীগ

ফেসবুক লাইভে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে ধর্মীয় ইস্যুতে আঘাত করার দায়ে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নামে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে ময়মনসিংহে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল গণি বাদী হয়ে তা নামে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন।

ফেসবুকে বক্তব্য দেওয়ার অভিযোগে এই নিয়ে নুরের নামে ৭ম মামলা দায়ের করলেন আওয়ামী লীগ ও এর সহযোগী ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ময়মনসিংহে দায়ের করা মামলা প্রসঙ্গে কোতোয়ালী থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, গত ১৪ এপ্রিল প্রথম রমজানে নুরুল হক নুর তার নিজ নামীয় ফেসবুক আইডি থেকে লাইভে বলেন-‘কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না, যারা আওয়ামী লীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার বাটপার, প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না, এদের কোনো ঈমান নাই, শুক্রবার একদিন নামাজ পড়তে যাবে, আর পাঁচ ওয়াক্ত নামাজের কোনো খবর নাই, আওয়ামী উগ্রবাদীরা আলেম ওলামাদের চরিত্র হরণ করে, আওয়ামী উগ্রবাদীরা আলেম ওলামাদের নিয়ে যে বিদ্বেষ ছড়াচ্ছে, ফেসবুকে লেখালেখি করছে, তারা কখনও মুসলমান হতে পারে না, এদের কোনো ঈমান নেই।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল গণি বলেন, নুরুল হক নুরের মানহানিকর বক্তব্য প্রকাশ ও প্রচার করায় আমি মর্মাহত ও মনে আঘাতপ্রাপ্ত। তাই ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেছি।

উল্লেখ্য, এই বক্তবের পর রাজধানীর শাহবাগ, রাজশাহীর বোয়ালিয়া, কুমিল্লার দেবিদ্বার, কক্সবাজার সদর, সিলেট, চট্টগ্রাম ও সর্বশেষ ময়মনসিংহের কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয় নুরের বিরুদ্ধে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর