নওগাঁর ধামইরহাটে দুই বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার কালুপাড়া বর্ডার এলাকা থেকে তাদের আটক করে। এঘটনায় ইয়ামাহা ফ্রেজার ১৫০ সিসি একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটকরা হলেন- নওগাঁ শহরের হাট-নওগাঁ (পাটালীর মোড়া) মহল্লার আবুল কালাম আজাদ এর ছেলে মাহবুব আলম রানা এবং একই মহল্লার সমরেশ কুমার এর ছেলে সঞ্জয় কুমার দাস (জয়)।
জানা গেছে, মাহবুব আলম রানা একজন মাদকসেবী। নিজেকে একটি পত্রিকার স্টাফ রিপোর্টার পরিচয় দিয়ে জেলার বিভিন্ন স্থানে চসে বেড়ান। মানুষকে বিভিন্ন ভাবে হয়রানী করে ও ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করেন। এছাড়া তার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। মাহবুব আলম রানা মাদক বিক্রির সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে। ইতোপূর্বে পুলিশ তাকে মাদকসহ আটক করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও ছিনতাইয়ের মামলায় রয়েছে। একাধিকবার হাজতবাস করেছেন।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রানা ও জয় ফেন্সিডিল বহন করে নিয়ে উপজেলার রুপনারায়ন থেকে শল্পী বাজারের দিকে আসার পথে পুলিশ তাদের আটক করে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বলেন, তারা সীমান্তের দিক থেকে ফেন্সিডিল বিক্রিয়ের উদ্যেশে বহন করে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদে পুলিশ তাদের আটক করে। ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হবে।
রেজুয়ান আলম/বার্তাবাজার/ভিএস