ডিমলায় মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

নীলফামারীর ডিমলায় মাইক্রোবাসের ধাক্কায় ছামিনা বেওয়া (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন তিতপাড়া গ্রামের মৃত আব্বাস আলীর স্ত্রী।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জুম্মাপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে নিজবাড়ি থেকে বের হয়ে ডালিয়া গ্রামে মেয়ের বাড়ি যাচ্ছিলেন ছামিনা বেওয়া। পথে জুম্মাপাড়া এলাকায় রাস্তা পাড়াপাড়ের সময় বিপরীত থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ডিমলা থানার অ‌ফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় এক‌টি ইউ‌ডি মামলা ক‌রে মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

তা‌রিকুল ইসলাম সোহাগ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর