সামনের ঈদুল ফিতরে যাতে মানুষজন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে তার জন্য প্রস্তুতি সভা করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গমুখী ঘরমুখো মানুষের জন্য এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঈদে ঘরমুখো মানুষকে নির্বিঘ্নে বাড়ি ফেরাতে সড়ক-মহাসড়কগুলো চলাচলের উপযোগী করার সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে পুলিশ লাইন সভাকক্ষে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, ফোর লেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার অমিত কুমার চক্রবর্তী, ডিয়েনকো প্রজেক্ট ম্যানেজার দেবাশীষ দে, সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. অহিদুজ্জামান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. এশরাজুল হক, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি, জেলা বাস মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাশ প্রমুখ।
সভায় আগামী ২৫ রমজানের মধ্যে মহাসড়কের প্রত্যেকটি লেন চলাচলের উপযোগী করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বার্তা বাজার/এসজে