ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী গুম হওয়ার ঘটনায় সম্প্রতি দলের স্থায়ী কমিটি প্রভাবশালী সদস্য মির্জা আব্বাসের দেওয়া বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে দলটি।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) মির্জা আব্বাসের কাছে এ বিষয়ে জানতে একটি চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপির একটি সূত্র।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের ব্যাখ্যা চেয়ে মির্জা আব্বাসকে এ চিঠি দেন।
উল্লেখ্য, গত শনিবার এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে ইলিয়াস আলীর গুম হওয়া নিয়ে মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি বলেন, ‘আমি জানি, আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি। তাহলে গুমটা কে করল? এই সরকারের কাছে এটা আমি জানতে চাই।
মির্জা ফখরুলের প্রতি আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, ইলিয়াস আলীর গুমের পেছনে দলের অভ্যন্তরে লুকায়িত ‘বদমায়েশগুলো’কে চিহ্নিত করে ব্যবস্থা নিন।’ তবে চিঠির বিষয়ে জানার জন্য চেষ্টা করেও মির্জা আব্বাসকে পাওয়া যায়নি।
বার্তা বাজার/এসজে