অসহায়দের মাঝে ডিআইজি হাবিবুর রহমানের ঈদ ও খাদ্য সামগ্রী বিতরণ

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান তার জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে এ ১৩শ অসহায় যৌনজীবির মাঝে ঈদ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। তার নিজস্ব সংগঠন উত্তরন ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় এ সামগ্রীগুলো বিতরণ করা হয়।

রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান ডিআইজি হাবিবের পক্ষে স্বাস্থ্যবিধি মেনে এ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত পুলিশ (অপরাধ ও প্রশাসন) মোঃ সালাহউদ্দিন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, যৌনজীবিদের সংগঠন “অসহায় নারী ঐক্য সংগঠন” এর সভানেত্রী ঝুমুর বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি পোলার চাউল ১কেজি, সয়াবিন তেল ১ কেজি, ডাউল ৫০০ গ্রাম, চিনি ১ কেজি, সেমাই ১ প্যাকেট, দুধ ১ প্যাকেট, বিষ্কুট ১ প্যাকেট, খেজুর ৫০০গ্রাম, আলু ১ কেজি, পিয়াজ ১ কেজি, ছোলা ১ কেজি এবং সাবান ১ টি।

যৌনপল্লীর পাশ্ববর্তী উত্তর দৌলতদিয়া সোহরাপ মন্ডল পাড়ায় ইউপি সদস্য আব্দুল জলিল ফকিরের বাড়ির আঙ্গিনা হতে এ খাদ্য সামগ্রীগুলো বিতরণ করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, ডিআইজি স্যারের আজ শুভ জন্মদিন। তবে শুধু জন্মদিন বলে নয়, ডিআইজি স্যার এমনিতেই যে কোন দুর্যোগ -দুঃসময়ে এ রকম অসহায় মানুষের জন্য সেবার হাত বাড়িয়ে দেন।

রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, ডিআইজি হাবিবুর রহমান স্যার তার উত্তরন ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের বিভিন্ন অসহায় মানুষের জন্য কাজ করে আসছেন। যৌনকর্মীরা তাদের অন্যতম।গতবছর লকডাউনের সময়ও দেশের সর্ববৃহৎ এ যৌনপল্লীতে ফাউন্ডেশনের পক্ষ হতে ব্যাপক ত্রান কার্যক্রম পরিচালনা করা হয়।

এবারো তিনি খবর পেয়ে চলমান লকডাউনে অসহায় যৌনকর্মীদের পাশে দাড়ালেন। এ কার্যক্রম পর্যায়ক্রমে চলমান থাকবে।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর