অটোপাসে বৃত্তি পেয়েছে সাড়ে ১০ হাজার শিক্ষার্থী

করোনাকালে পরীক্ষা না দিয়ে অটোপাসের মাধ্যমে উচ্চ মাধ্যমিকে উর্ত্তীর্ণ ১০ হাজার ৫০১ জন শিক্ষার্থী সাধারণ ও মেধাবৃত্তি পেয়ছে। দেশের বিভিন্ন বোর্ড থেকে এইসব শিক্ষার্থীরা পাশ করেছে।

বোর্ডগুলো থেকে বৃহস্পতিবার (২২ এপ্রিল) নিজস্ব ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে।

জানা যায়, যারা মেধা বৃত্তি পেয়েছেন তাদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা করে দেওয়া হবে।

এবার এইচএসসি পরীক্ষায় মেধাবৃত্তি পেয়েছেন মোট এক হাজার ১২৫ শিক্ষার্থী। অন্যদিকে সাধারণ বৃত্তি পেয়েছেন ৯ হাজার ৩৭৬ শিক্ষার্থী।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর