টাঙ্গাইলে কয়লা তৈরির ৫টি চুল্লি ধ্বংস

টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধভাবে গড়ে উঠা কয়লা তৈরির ৫টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার নজুনবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার।

এ সময় কারখানার দুই মালিককে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার বলেন, কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা সম্পূর্ণ অবৈধ। তাই কয়লা তৈরির চুল্লি গুঁড়িয়ে দেয়া হয়েছে। কারখানার মালিক বাবলু সাহা ও লিটন মিয়াকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর