বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অটোভ্যান যাত্রী নিহত

বগুড়ার শিবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক জন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের চৌকির ঘাট নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত অটোভ্যান যাত্রীর নাম ইমরান হোসেন(৩৮)। সে শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বড়িয়াহাট এলাকার বাসিন্দা।

জানা যায়, মোকামতলাগামী ব্যাটারিচালিত অটোভ্যানটি মহাসড়কের চৌকির ঘাট নামক স্থানে বিকল হয়ে যায়। এ সময় রংপুরগামী একটি ট্রাক (বগুড়া ট-১১-২১০৩) পিছন থেকে অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই যাত্রী ইমরান হোসেন নিহত হন। এ ঘটনায় আহত হন অটোভ্যান চালক গাবতলী উপজেলার কাগইল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আলমগীর হোসেন(৪০)। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর