কেরানীগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করায় জরিমানা
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী শুরু হয়েছে ‘সর্বাত্মক লকডাউন’। আর এই লকডাউনের নবম দিনে কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের সাবান ফ্যাক্টরি রোডসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ের জরিমানা করে সেগুলো বন্ধ করা হয়।
আজ বৃহস্প্রতিবার (২২ এপ্রিল) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভীন এর নেতৃত্বে মোবাইল কোটের এ অভিযান পরিচালনা করা হয়।
এদিকে অভিযান চলাকালে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ধারিত মূল্য অনুসরণ করা হচ্ছে কি-না তা মনিটরিং করার পর সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখায় মোবাইল কোর্টের মাধ্যমে ৪টি মামলায় ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে বন্ধ করা হয়। এর পাশাপাশি জনগণকে মাস্ক পড়তে উদ্বুদ্ধকরণে কাউন্সিলিং এবং মাস্ক না পরা জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
সানজিদা পারভীন জানান, জরিমানা মুখ্য উদ্দেশ্য নয়। জনগণকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে এবং লকডাউন কার্যকর করতে আমাদের এ উদ্যোগ। এ সময় কোভিড-১৯ প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলতে সকলের সহযোগিতা কামনা করে তিনি জানান, এ অভিযান চলমান থাকবে।
রানা আহমেদ/বার্তাবাজার/পি