বালিয়াকান্দিতে আড়তদারসহ ১১ জনকে জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ওজনে কারচুরি করার অভিযোগে ৪ আড়তদার ও স্বাস্থ্যবিধি না মানায় ৭ জনকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আম্বিয়া সুলতানা বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন।

অভিযানে পিঁয়াজের আড়তদাররা ওজনে কারচুরি করার ৪ আড়তদারকে ২২ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও বালিয়াকান্দি বাজারে স্বাস্থ্য বিধি লঙ্গন করায় ও লকডাউন অমান্য করায় ৭ জনকে ২হাজার ১শত টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, সোনাপুর পিঁয়াজ বাজারে কৃষকের কাছ থেকে প্রতি মণে ২-৩ কেজি পিঁয়াজ বেশি নেয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪ জন আড়তদারকে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। বালিয়াকান্দি বাজারে স্বাস্থ্য বিধি না মানায় ৭ জনকে ২ হাজার ১শত টাকা জরিমানা করা হয়। অন্যান্য সকল বাজারে এ অভিযান অব্যাহত থাকবে। ইতিমধ্যে প্রতিটি বাজার এলাকায় মাইকিং করা হয়েছে।

এ সময় মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় তিনি লকডাউন কার্যকর করতে জনসাধারণকে সচেতনতামুলক বক্তৃতা করেন। অভিযানে সহযোগিতা করেন, বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর