পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের উপর হামলা

বগুড়ায় রুরাল জার্নালিষ্ট ফাউন্ডেশন আরজেএফ ও ইউনাইটেড প্রেস ক্লাব নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম জুয়েল উপর সন্ত্রাসী হামলা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) উপজেলার ৫ নং ভাটগ্রাম ইউনিয়নের বর্ষন গ্রামে দুপুরে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় আরজেএফ এর সাধারন সম্পাদক আবু সাঈদ।

জানা যায়, নন্দীগ্রামে ৪ লক্ষ টাকা চাঁদা দাবিতে ৩০ ই মার্চ নন্দীগ্রাম আরজেএফ ও ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েলের হাত-পা কেটে নেওয়ার এবং তার একমাত্র মেয়েকে কিডন্যাপের হুমকি দিয়েছে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ গ্রামের মোঃ মোকছেদ আলীর ছেলে রফিকুল ইসলাম সহ তিনজন মুখোশ পরা ব্যাক্তি। এই ঘটনায় সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েল বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই শত্রুতার জের ধরেই আজ ২২ ই এপ্রিল সকাল ১০ ঘটিকায় ২২ দিন পর আজ এই হামলা চালায়।

এ বিষয়ে সাংবাদিক জুয়েলের মা জানান, উপজেলার ৫ নং ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ গ্রামের পৌঁছাতেই এই সন্ত্রাসীরা রামদা, হাসুয়া, চাকু নিয়ে আমার ছেলের উপর এই হামলা করে এই ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি ও উর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

নন্দীগ্রাম থানার ওসি কামরুল হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটে জুয়েল ও রফিককুল ইসলামের মধ্যে। ৩ থেকে ৪ বছরের ঘটনা নিয়েই মারামারি করে দুই গ্রুপের লোকজন হাসপাতালে ভর্তি আছে। কোন গ্রুপ মামলা করতে আসলে মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর