করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে গত ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন জারি করে সরকার। লকডাউনের সময় সকল আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করে সরকার।
তবে দেশে ছুটিতে এসে লকডাউনে আটকে পড়া প্রবাসীকর্মীরা যেন কর্মস্থলে ফিরতে পারেন সে লক্ষ্যে গত ১৭ এপ্রিল থেকে সৌদি আরব, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ পাঁচ দেশে ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়।
এই ৫ দেশে এক সপ্তাহে ১০০টি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার। গত ১৭ এপ্রিল থেকে ৫ দিনে দেশ ছেড়েছে ২৪ হাজার ৬০০ প্রবাসীকর্মী।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) এ তথ্য জানান বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
এই পাঁচ দেশে ১২টি এয়ারলাইন্সকে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। এগুলো হল- বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস বাংলা এয়ারলাইনস, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ওমান এয়ার, সৌদিয়া, সালাম এয়ার, এয়ার এরাবিয়া আবু ধাবি, ইতিহাদ, ফ্লাই দুবাই এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স।
বার্তাবাজার/নব