সাতক্ষীরার দেবহাটায় ৪৪ বল ভারতীয় গলদা রেনু আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার কুলিয়া আশুমার্কেট মোড়ে এসআই হাফিজের নেতৃত্বে চেকপোষ্টে একটি মিনি পিকআপ সহ উক্ত গলদা রেনু আটক হয়।
বিষয়টি দেবহাটা থানার অফিসার ইনচার্জকে অবহিত করেন। পরে বিজ্ঞ আদালতের অনুমতি ক্রমে ইছামতি নদীতে অবমুক্ত করা হয়।
এসময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী, মৎস্য অধিদপ্তরের আবু বকর সিদ্দিক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, তাঁতিলীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষে উপস্থিত ছিলেন। তবে আটককৃত ৪৪টি পলিতে প্রায় অর্ধকোটি মাছের পোনা রয়েছে বলে। যার মূল্য কয়েক লাখ টাকা।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, অবৈধ ভাবে ভারত থেকে গলদা রেনু আনার সময় করোনা প্রতিরোধে পুলিশিং চেকপোষ্টে ৪৪ বল গলদা রেনু আটক হয়। পরে জনসম্মূখে নদীতে অবমুক্ত করা হয়েছে।
এ ঘটনায় চোরাচালানের সাথে জড়িত কালিগঞ্জ উপজেলার ব্যবসায়ী, গাড়ির ড্রাইভার সহ মোট ৪ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মীর খায়রুল আলম/বার্তাবাজার/পি