দেশের বিভিন্ন এলাকায় হরতাল এবং সম্প্রতি হেফাজতের তাণ্ডবের ঘটনায় হেফাজতে ইসলামের ১৬টি মামলার তদন্তভার পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৬ মার্চ ও এর পরবর্তী সময়ে হেফাজতে ইসলাম সহিংসতার ঘটনা ঘটায়। সারাদেশের বিভিন্ন জেলায় সহিংসতার ঘটনায় যেসব মামলা হয়েছে, সেগুলো থেকে ১৬টি মামলার তদন্ত পিবিআইকে দেওয়া হয়েছে।
বনজ কুমার বলেন, পিবিআই এই মামলাগুলো নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে। আলামত ও সাক্ষ্য সংগ্রহে একটি তদন্ত কর্মকর্তাদের একটি গাইড লাইনও দেওয়া হয়েছে। নাশকতার ঘটনায় জড়িতদের শনাক্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন।
এর আগে হেফাজতে ইসলামের ২৩ মামলার দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বার্তাবাজার/নব