এমপি’র মহানুভবতায় কৃতজ্ঞ আগুনে ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক পরিবার

গতকাল দুপুরে উত্তরা, তুরাগ রানাভোলায় আগুনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে তাৎক্ষণিক সহযোগিতার হাত বাড়িয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান!

আগুনের খবর পেয়ে তিনি গতকালই ঘটনাস্থল পরিদর্শন করে ৫০ বস্তা চালের ব্যবস্থা করেন। আজ আবারো স্থানীয় কাউন্সিলরের কার্যালয়ে প্রায় ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

ঢাকা-১৮ আসনের অভিভাবক হিসেবে খ্যাত হাবিব হাসানের সহমর্মিতায় উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসেন আওয়ামী লীগ ও স্থানীয় লোকজন। সকাল থেকে সেখানে খাবার ও পরিধেয় কাপড় বিতরণ চলছে।

তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের মাধ্যমে প্রত্যেক পরিবারকে নগদ ৫০০০/- টাকা করে অনুদানের ঘোষণা দেন।

হাবিব হাসান বলেন, আমি গরিব দুঃখী মানুষের পাশে ছিলাম, আছি। আল্লাহর উপর ভরসা রাখেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আদর্শে ও নির্দেশিত পথে আমার পথচলা। আপনারা শুধু দোয়া করবেন আমার জন্য।

এসময় অশ্রুসিক্ত অসহায় মানুষেরা হাত তুলে এমপি মহোদয়ের জন্য দোয়া করেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর