করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে নরসিংদী জেলা প্রশাসন
বিশ্বব্যাপী প্রভাব বিস্তারকারী করোনা ভাইরাসে শুধু নিম্নবিত্তরা নয় বরং ক্ষতিগ্রস্ত হয়েছে সমাজের নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ যারা আত্মসম্মান বা সংকোচের কারণে কারো কাছে সাহায্য চাইতে পারেন না, দাঁড়াতে পারেন না ত্রাণের লাইনে। নিভৃতে সহ্য করেন ক্ষুধার জ্বালা।
মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এইসব পরিবারের কথা বিবেচনা করে চালু করেছেন বিশেষ হটলাইন নম্বর।
ফোনঃ ০২-৯৪৬২০৩২
মোবাইলঃ ০১৯৮৩০৩৪৪০১
তাঁর নির্দেশনায় এই বিশেষ হটলাইন নম্বরে আসা কলগুলোর মধ্য থেকে সত্যতা যাচাইয়ান্তে ত্রাণপ্রার্থীর পরিচয় গোপন রেখে প্রতি রাতে খাদ্য/ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তাঁর আবাসস্থলে পৌছে দেওয়া হচ্ছে।
মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনায় গত ১৪ এপ্রিল থেকে এ পর্যন্ত হটলাইন নাম্বারে প্রাপ্ত ২২৪ টি কলের মধ্যে ১৪০ টি কল যাচাইয়ান্তে সঠিক পাওয়া যায় যার মধ্যে অধিকাংশ ত্রাণপ্রার্থী পরিবারের নিকট খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
জনস্বার্থে জেলা প্রশাসনের সহায়তা প্রদান কার্যক্রম চলমান আছে এবং থাকবে।
একে এম রেজাউল করিম/বার্তাবাজার/পি