পত্নীতলায় সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপনের দাবি
নওগাঁর পত্নীতলা উপজেলায় নাগরিক সমাজের পক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপনের জন্য দাবী জানিয়েছেন সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘অদম্য নজিপুর’।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সংগঠনের সদস্যরা জেলা প্রশাসক বরাবর, জেলা সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা পরিকল্পনা কর্মকর্তাকে লিখিত ভাবে স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য নওগাঁ জেলা শহরের পরেই চিকিৎসা সেবা হিসেবে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছেন পত্নীতলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স। একটি বৃহৎ উপজেলা হিসেবে পরিচিত হবার পাশাপাশি চারটি উপজেলার প্রাণ কেন্দ্র হওয়ার এখানে অনেক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করে থাকেন।
চলমান সারা দেশে করোনার বিস্তার ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধির তুলনায় এউ উপজেলাতেও করোনা রোগী বৃদ্ধি হয়েছে। এছাড়া শাসকষ্টসহ নানান রোগে রোগীদের অক্সিজেন প্রয়োজন হয় যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল্য।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম খালিদ সাইফুল্লাহ বলেন, স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরে অবেদন করা হয়েছে। আশা করছি দ্রুত আমরা একটা ভাল রেজাল্ট পাবো।
উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন সরকার জানান, ইতিমধ্যে এডিবি’র বরাদ্দকৃত ২৫ লক্ষ টাকা পরিষদের তহবিলে যোগ হয়েছে। অবস্থার অগ্রগতি না হলে এডিবির বরাদ্দকৃত অর্থায়নেই অক্সিজেন প্লান্ট স্থাপন করা হবে।
রেজুয়ান আলম/বার্তাবাজার/পি