ফরিদপুরে লকডাউনে কর্মহীন হয়ে পরা সড়ক পরিবহন শ্রমিকদের জন্য ত্রাণ, আর্থিক অনুদান বা ওএমএস এর পণ্য সরবরাহ অথবা ২২ এপ্রিল থেকে স্বাস্থ্যবিধি মেনে সর্বমোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলতে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের নতুন বাসষ্ট্যান্ডে এ মানববন্ধনের আয়োজন করে ফরিদপুর জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে জেলার মাস মালিক ও শ্রমিকরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের স্বাস্থ্যবিধি মেনে বাস চালানোর সুযোগ দিতে হবে। যেহেতু শিল্প কারখানা চালু আছে এবং বাস ছাড়া সকল ধরনের যানবাহন চলাচল করছে। সেহেতু পরিবহন মালিক শ্রমিকদের দাবী তাদেরও নিয়ম মেনে বাস চালানোর সুযোগ দিতে হবে। তা না হলে বেকার শ্রমিকদের খাদ্য সহয়তা দিতে হবে।
এসময় মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ফরিদপুর বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আলী আহসান বনি, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির, শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মো. নাছির প্রমুখ।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি