ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনামিকা নজরুল ভ্রাম্যমান আদালত চালিয়ে ওই জরিমানা করেন।
বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা মার্কেট ও আশেপাশের বাজারে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন পালন মনিটরিং করেন সহকারী কমিশনার (ভূমি)।
এই সময় লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৫ টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সচেতন করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন জানান, সনকার ঘোষিত লকডাউন সঠিক ভাবে প্রতিপালন হচ্ছে কি না কঠোর ভাবে মনিটর করা হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ করা হচ্ছে। আইন প্রয়োগের চেয়ে জনগনের মাঝে সচেতনতা সৃষ্টি করে স্বাস্থ্য বিধি মানতে তারা আহ্বান জানাচ্ছেন।
বার্তাবাজার/পি