শিশুবক্তা’খ্যাত রফিকুল ইসলাম মাদানীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের ভার্চুয়াল আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।
রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা এ রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার সুষ্ঠু তদন্তের জন্য রফিকুল ইসলামকে ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল বুধবার (২১ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজধানীতে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের মিছিল থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় রফিকুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এদিন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রফিকুল ইসলামের সাত দিনের রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বার্তাবাজার/নব