পানির প্লান্ট উদ্বোধন করলেন জগলুল হায়দার এমপি

সাতক্ষীরার শ্যামনগর উপকূলের বুড়িগোয়ালিনীতে আর.ও পানির প্লান্টের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস. এম জগলুল হায়দার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১ ঘটিকায় দূর্গাবাটি গ্রামে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু এই স্লোগানকে সামনে নিয়ে সুপেয় পানির সংকট নিরসন কল্পে প্রধানমন্ত্রীর উপহার সুপেয় পানির আর.ও প্লান্টের শুভ উদ্বোধন করেন তিনি।

উল্লেখ্য, গত দুই দিন আগে ফেসবুকে উপকূলীয় অঞ্চলে খাবার পানির সংকট বিষয়ে একটি পোষ্ট দেখে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার এ উদ্যোগ গ্রহন করেন। তিনি তাৎক্ষণিকভাবে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমানকে অবহিত করেন। পরবর্তীতে তিনি এক সপ্তাহের মধ্যে চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন। কিন্তু তারই ২৪ ঘন্টার মধ্যে সেটি বাস্থবায়নে রুপ দানে কার্যকরী ভূমিকা রাখলেন এমপি জগলুল হায়দার।

আর.ও প্লান্ট উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজার গিফারী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মণ্ডল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপজেলা রিপার্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সিডিও ইয়ুথ টিমের সভাপতি স.ম ওসমান গনি সোহাগ, বুড়িগোয়ালিনী ইউপির সকল সদস্য এবং অনলাইন, প্রিন্টস ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর