কুষ্টিয়া মিরপুর পৌরসভার বাজারের জিকে ক্যানেলের গা ঘেঁষে রয়েছে একটি পার্ক। সেখানে গণ শৌচাগারের দায়িত্বে ছিলেন পৌরসভার ১ নং ওয়ার্ডের সুলতানপুর গ্রামের মৃত নূর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম ৩৬।
আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল ২০২১)সকালে তার কর্মস্থলের পাশে জিকে খালে মিললো জাহিদুলের মৃত দেহ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে জিকে খালে মাছ শিকারে আসা কয়েকজন খালের পানিতে একটি লাশ ভাসতে দেখে। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত দশটার দিকেও অনেকেই জাহিদুল কে সুস্থ অবস্থায় দেখেছে। তারা আরো জানান, জাহিদুল গাঁজা সেবন করতেন।
মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ উদ্ধার করেছি। স্থানীয়দের মাধ্যমে জানতে পারলাম এই মৃতদেহ পার্কের গণ শৌচাগারের দায়িত্বে থাকা জাহিদুলের। লাশ মর্গে পাঠানো হয়েছে। তার গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট এলে বোঝা যাবে তাকে হত্যা করা হয়েছে কিনা।
টুটুল/বার্তাবাজার/পি