বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে আমরা সাধ্যমত কাজ করছি

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ায় করতে ভারত বাংলাদেশে এক সাথে কাজ করবে। ভারত থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি টিকা পেয়েছেন। যা অন্য কোন দেশ তা এখনো পাইনি।

বৃহস্পতিবার(২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে এই মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দুরাইস্বামী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই করোনাকালীন সময়েও ভারত-বাংলাদেশের মধ্যে সু সম্পর্ক বজায় রয়েছে। এখন পুরো বিশ্বে একটি অস্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। আশা করি এই রমজান মাসে ইতিবাচক মনমানসিকতা নিয়ে আমরা প্রার্থনা করি যেন এই মহামারি থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আমরা সবাই যেন এক সাথে এই করোনা ভাইরাসকে মোকাবেলা করতে পারি।

এই সময় তিনি আরো বলেন, সারা বিশ্বেই ভ্যাকসিনের সংকট রয়েছে। সরবরাহের চেয়ে চাহিদা বেশি। সবাই কাজ করছে কী ভাবে ভ্যাকসিনের প্রাপ্তিতা নিশ্চিত করা যায়। বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে আমরা সাধ্যমত কাজ করছি। দেখি কতটুকু সহযোগিতা করতে পারি।

ভ্যাকসিনের কারণে দুদেশের সম্পর্ক ভাটা পড়বে কীনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান ভারতে টিকার মারাত্মক সংকট রয়েছে। আমাদের সীমিত উৎপাদনের মধ্যে বাংলাদেশকে টিকা দেওয়ার ব্যাপারে কাজ করছি।

তিনি আরও বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারন করেছে। বর্তমান ভারতে অবস্থা খুব ভয়াবহ। আমরা সবাই এই সমস্যা সমাধানে জন্যে একসাথে কাজ করছি। দুই দেশের মানুষের স্বার্থে কী করতে পারি। এজন্য আমি দিল্লী প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিলাম।

উল্লেখ গত ১৯ এপ্রিল আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে ভারতে যান বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দুরাইস্বামী। আজ সকাল সাড়ে ৯ টার সময় ভারতের আগরতলা ইমিগ্রেশন হয়ে বাংলাদেশের আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সড়ক পথে ঢাকার উদ্দেশ্য রওয়ানা হন তিনি। এ সময় তার তার সহধর্মিণী সঙ্গীতা দুরাইস্বামী সাথে ছিলেন।

তাকে চেকপোস্ট স্বাগত জানান, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলম ও আখাউড়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর