তেঁতুলিয়ায় ব্যাপক শিলাবৃষ্টি, রবি শস্যের ক্ষেত ক্ষতিগ্রস্ত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ১০ টা ৪০ মিনিটে উপজেলার শালবাহান, বুড়াবুড়ি শিলাইকুঠি বাজার, ভজনপুরসহ বিভিন্ন এলাকায় এ শিলাবৃষ্টি হয়।

এতে কোথাও কোথাও বাড়ির উঠান, রাস্তা এবং ফসলের ক্ষেতে শিলার স্তূপ জমে যায়।

এদিকে আকস্মিক শিলাবৃষ্টিতে উপজেলার বিভিন্ন জায়গায় রবি শস্যের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চাষিরা। এছাড়াও আম ও লিচুর মুকুল, মরিচ ক্ষেত ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, হঠাৎ করেই মেঘের মৃদু গর্জন চলতে থাকে। কিছু সময়ের মধ্যে দমকা বাতাস ও শিলাবৃষ্টি শুরু হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর