দেশের বাইরে মুমিনুলের প্রথম সেঞ্চুরি, শান্তর দেড়শ

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দারুণভাবে লড়াই করছে বাংলাদেশ। দেশের বাইরে এই প্রথম টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

৬৪ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করা মুমিনুল দ্বিতীয় দিনের প্রথম সেশনে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তিনি ২২৪ বলে ৯ চারে সেঞ্চুরি পূর্ণ করেন। বিদেশের মাটিতে এটি তার প্রথম টেস্ট সেঞ্চুরি। সবমিলিয়ে ১১তম।

অন্যদিকে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবলে রুপ দিতে খেলে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তিনি ৩৪৩ বলে ১৬ চার ও ১ ছয়ে দেড়শ পূর্ণ করেন।

লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ১১৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৭৮ রান। মুমিনুল ১০৭ ও শান্ত ১৫৫ রানে অপরাজিত আছেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর