যুক্তরাষ্ট্রের রেকর্ড ভেঙে ভারতে একদিনে ৩ লাখের বেশি আক্রান্ত

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা ভারতে। দেশটি গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড গড়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ লাখের বেশি আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

বিশে এই প্রথম কোনো দেশে একদিনে ৩ লাখের বেশি আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৪ হাজার ৮৩৫, যা এখন পর্যন্ত সর্বোচ্চ দৈনিক সংক্রমণ।

মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ ৩ লাখ ৭ হাজার ৫৮১ জন আক্রান্ত হয়েছিল। এবার একদিনে সংক্রমণের দিক দিয়ে যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে ভারত। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৮০৬ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে আরও ২ হাজার ১০২ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৬৭২ জন।

ভারতে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ এবং দিল্লি। মোট সংক্রমণের বেশিরভাগই এসব রাজ্যে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর