রিসোর্টকাণ্ডে গ্রেফতারকৃত নিজ দলের নেতাকর্মীদের মুক্তি চায় জাপা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হেফাজত নেতা মামুনুল হক অবরুদ্ধ হলে রয়েল রিসোর্টে ভাঙচুরের সাথে জড়িত থাকার অভিযোগে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের মামলা ও গ্রেফতারের মাধ্যমে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে নেতাকর্মীরা।

বুধবার (২১ এপ্রিল) পাঠানো এক প্রেস রিলিজে যৌথ ভাবে এই বিবৃতি জানান, জাপা চেয়ারম্যান জিএম কাদের এ মহাসচিব জিয়াউদ্দিন বাবলু।

বিবৃতিতে তারা বলেন, গত ৩ এপ্রিল সোনাগাঁওয়ের রয়্যাল রিসোর্টে হামলার ঘটনায় জাতীয় পার্টি বা জাতীয় পার্টির কোন নেতা-কর্মী জড়িত নয়। অথচ উদ্দেশ্য প্রনোদিতভাবে মিথ্যে মামলায় জড়িয়ে জাতীয় পার্টির জনপ্রিয় নেতা সোনারাগাঁও উপজেলা জাতীয় পার্টি সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ এবং সোনারগাঁও পৌর জাতীয় পার্টি সহ সভাপতি ও পৌর কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে আটক করা হয়েছে। এছাড়া আরো অন্তত ৩৫ নেতা-কর্মীকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করা হচ্ছে।

আরও বলা হয়, মাহে রমজানের পবিত্র মাস এবং মহামারি করোনাকালে জাতীয় পার্টির নেতা-কর্মীরা ঘরে থাকতে পারছে না। প্রতিরাতে পুলিশ জাতীয় পার্টি নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হানা দিচ্ছে। এতে ওইসকল পরিবারে মারাত্মক ভীতি সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে তারা বলেন, নিরপরাধ এবং ওই ঘটনার সাথে জড়িত নয় এমন কোন ব্যক্তি যেন অযথা গ্রেফতার বা হয়রানির শিকার না হয় সেজন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর