গাজীপুরের শ্রীপুরে এক অটো রিকশা চালক খোকন মিয়ার মাথায় কাচের টুকরো রেখে ব্যান্ডেজ করে দেয় ডা.আবুল হোসেন পরিচালিত স্থানীয় আলহেরা হাসপাতাল।
এই ঘটনাটি দেশের সংবাদমাধ্যমে উঠে আসার পর হাসপাতালটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা সিভিল সার্জন ডা.খায়রুজ্জামান।
সকালে গণমাধ্যমকর্মীদের তদন্ত কমিটি গঠনের বিষয়ে নিশ্চিত করে আরো জানান, জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.জাকিয়াকে প্রধান করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁরা হাসপাতালটি পরিদর্শন করে অভিযোগের বিষয়টি তদন্ত করার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
অন্য দিকে ভোক্তভোগী অটো রিকশা চালক খোকন মিয়া থানায় অভিযোগ দেয়ার দুই সপ্তাহ পেড়িয়ে গেলেও মামলা হয়নি। এখন বিচার পাওয়া নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছেন তিনি।
বার্তাবাজার/ই.এইচ.এম