যশোরের সদরের টাউনহল মাঠের হকার্স মার্কেটে ভয়াবহ আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২১ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
প্রায় ২ ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে আসতেই ৪ টি দোকান পুড়ে ধ্বংস হয়ে যায়। এরপরই তা ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোতে।
অগ্নিকাণ্ডের কারণে যশোরের বেশ কয়েকটি এলাকা্য বিদুৎ বিছিন্ন হয়ে পড়েছে। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এন্টনি দাস/বার্তা বাজার/এসজে