আসন্ন বাজেটে অগ্রাধিকার পাবে গরীবরা: অর্থমন্ত্রী

আসন্ন বাজেটে গরীবদের জন্য বিশেষভাবে অগ্রাধিকার হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (২১ এপ্রিল) অনলাইনে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের গরিব মানুষদের উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসা হবে। আগামী ২০২১–২২ অর্থবছরের বাজেটটি সেভাবেই করা হবে। বাজেটে তাঁদের জীবন-জীবিকার জন্য জায়গা করে দেওয়া হবে।

দেশে সর্বাত্মক লকডাউন চলছে। দু’টি গবেষণা প্রতিষ্ঠানের জরিপে ওঠে এসেছে, দেশে নতুন করে গরিব হয়েছেন দুই কোটির বেশি মানুষ। এ বিষয়ে সরকার কী চিন্তা করছে তা জানতে চাওয়া হয় অর্থমন্ত্রীর কাছে।

মন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে গরিবদের গরিব থেকে বের করে নিয়ে আসা। যাঁরা অতিরিক্ত গরিব আছেন, তাঁরা গরিব হবেন এবং যাঁরা গরিব আছেন তাঁদের মূল স্রোতধারায় নিয়ে আসব। সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর