ওমান যেতে পারবে না বাংলাদেশিরা

বাংলাদেশ থেকে ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একইসাথে ভারত ও পাকিস্তানের ওপরও এই নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির করোনা প্রতিরোধ সুপ্রিম কমিটি।

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, আগামী ২৪ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এই সিদ্ধান্তের ফলে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বাংলাদেশে, ভারত, পাকিস্তান থেকে প্রবাসীরা ওমানে প্রবেশ করতে পারবেন না।

সাধারণ ৬ মাস পর্যন্ত প্রবাসীদের ওমানের বাইরে থাকার অনুমতি থাকে। তবে করোনা সংক্রমণের কারণে এর আগে যখন ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা ছিলো তখন ৮ মাস পরেও ছুটিতে দেশে আসা প্রবাসী কর্মীরা দেশটিতে প্রবেশ করতে পেরেছেন। এবারের ঘোষণা এ বিষয়টি নিয়ে কিছু বলা হয়নি।

অন্য কোনো দেশ থেকে আবেদন করার ১৪ দিনের মধ্যে কেউ যদি বাংলাদেশ, ভারত বা পাকিস্তানে ভ্রমণ করে থাকেন তবে তারাও দেশটিতে প্রবেশ করতে পারবেন না বলে জানায় কমিটি। এই নির্দেশনা ওমানের নাগরিক, কূটনৈতিক, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবারের জন্য প্রযোজ্য হবে না বলেও জানানো হয়েছে।

এক গবেষনায় জানা যায়। ওমানে নতুন ধরণের করোনা সংক্রমণ বাড়ছে। এর কারণ হিসেবে ধরা হয়েছে ভ্রমণকেই। যেহেতু বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে করোনা ভয়াবহ আকার ধারণ করছে তাই বাড়তি সতর্কতার অংশ হিসেবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হাম্মুদ বিন ফয়সাল আল বুসাইদির নেতৃত্বে গঠিত কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর