পাঞ্জাব সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করায় এক পাকিস্তানি করবুতরকে আটক করেছে বিএসএফ। তারা ওই কবুতরের বিরুদ্ধে এফআইআর করতে চায়। বর্তমানে কবুতরটি খানগড় থানা পুলিশের হেফাজতে আছে।
প্রদেশের এক পুলিশ কর্মকর্তা জানা, কবুতরটি গত শনিবার অমৃতসর জেলার রোড়াওয়ালা সীমান্ত চৌকিতে এক বিএসএফ সদস্যের কাঁধে এসে বসেছিল। ওই কবুতরের পায়ে একটি ছোট কাগজের টুকরো বাঁধা ছিল। সেখানে যোগাযোগের ঠিকানা লেখা ছিল বলে জানান তিনি।
অমৃতসর জেলার ঊর্ধতন পুলিশ কর্মকর্তা সুপার ধ্রুব ডাহিয়া জানান, পাখির বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা যেতে পারে বলে আমার মনে হয় না। তবে আমরা আইনজীবীদের মতের জন্য অপেক্ষা করছি।
এর আগেও সীমান্তে কবুতর ধরা পড়েছিল। তখন নিরাপত্তা বাহিনীর সদস্যরা একে বার্তাবাহক হিসেবে সন্দেহ করে।
বার্তা বাজার/এসজে