ডোমারে নিজবাড়ীতে মাদক সম্রাট মিজানুরের রহস্যজনক মৃত্যু

নীলফামারীর ডোমারে নিজবাড়ী হতে মাদক সম্রাট মিজানুর রহমানের(৪৮) রহস্যজনক মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মিজানুর রহমান চিহ্নিত মাদক ব্যবসায়ী রুপার স্বামী ও পৌরসভা ছোটরাউতা কাজিপাড়া গ্রামের মৃত রেয়াজুল ইসলাম ভাদু’র ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার(ডোমার,ডিমলা সার্কেল) জয়ব্রত পাল, ওসি মোস্তাফিজার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বুধবার(২১ এপ্রিল) রাত আটটার দিকে ডোমার থানা পুলিশ খবর পেয়ে কাজিপাড়াস্থ মিজানুরের বাড়ী হতে তার মৃতদেহ উদ্ধার করে।

ডোমার থানা অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে কে বা কাহারা হত্যা করে চেয়ারে বসিয়ে রেখেছে।

এব্যাপারে তদন্ত চলছে। আগামীকাল বৃহষ্পতিবার মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে।

তা‌রিকুল ইসলাম সোহাগ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর