কেরানীগঞ্জে র্যাবের অভিযানে ১৭ জুয়াড়ি গ্রেফতার
ঢাকার কেরানীগঞ্জে র্যাবের পৃথক অভিযানে ১৭ জুয়াড়ি গ্রেফতার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-১০) সদস্যরা।
বুধবার বিকালে র্যাবের মিডিয়াসেল থেকে বিষয়টি নিশ্চিত করেন, গতকাল মঙ্গলবার ১২ টার সময় দক্ষিণ কেরানীগঞ্জের শুভ্যাঢ্যা পূর্বপাড়া এলাকায় অভিযানে পরিচালনা করে জুয়া খেলার আসর হতে ১৩ জন জুয়াড়িকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন,মোঃ আয়নাল হক(২৩),বাপ্পি মিয়া (২২),দিলীপ চন্দ্র (৩১),বাদল(২৮),মোঃআমির (২৬),ইউনূস(২৮)আকিল হোসেন (২৪),আল-আমীন (২৪), প্রদীপ চন্দ্র(২৮),সাধু(২৬),মোঃশাহীন(২৭)লক্ষণ(২৮), মো.কামাল (২৭)
এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩১২ পিস জুয়া খেলার কার্ড (তাস), ১০ টি মোবাইল ফোন ও নগদ- ৭,২০০টাকা উদ্ধার করা হয়।

এছাড়া একই রাতে সাড়ে ১১টার দিকে একই আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পূর্বপাড়া এলাকায় অপর একটি বিশেষ অভিযান পরিচালনা করে টেলিভিশনে সম্প্রচারিত আইপিএল খেলার উপর টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় গুড্ডু চন্দ্র বর্মণ (৩৭), মোঃ সিদ্দিক (৩০), বিনয় বর্মণ (৩৭) ও বিমল বর্মণ (৩৫) নামের০৪ জন জুয়ারীকে গ্রেফতার কর।
এসময় তাদের নিকট থেকে ১টি টেলিভিশন, ১টি রিমোট, ০৫টি মোবাইল ফোন ও নগদ- ৬,০১০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
রানা আহমেদ/বার্তাবাজার/ই.এইচ.এম