পানপাড়ায় শতাধিক কর্মহীন পরিবারে মাঝে ইফতার সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরের পানপাড়ায় দিন মজুরি শ্রমিক ও খাদ্য সংকটাপন্ন শতাধিক দুস্থ অসহায় গরীব পরিবারকে ইফতার সহ নিত্যপণ্য সামগ্রী দিয়েছে স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবি সংগঠন হেল্পিং হ্যান্ড বাংলাদেশ।

বুধবার দুপুরে রামগঞ্জ উপজেলার পানপাড়া স্কুল এন্ড কলেজ সম্মেলন কক্ষে সামাজিক দুরত্ব বজার রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনটির উপদেষ্টা মাহবুবুর রহমান লিটন, চেয়ারম্যান মোহাম্মদ উল্যাহ জামসেদ, পানপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, পুলিশ অফিসার মাহফুজুর রহমান, উপদেষ্টা ফয়েজ উল্যাহ জিসান, আমজাদ হোসেন সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

তৃতীয় দিনের মতো প্রতিটি খাদ্য সামগ্রীতে রয়েছে চাল-ডাল সহ একজন পরিবারের প্রয়োজনীয় নিত্যপণ্য। এছাড়া রাতের আধারে প্রতিটি বাড়ীতে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন হেল্পিং হ্যান্ড বাংলাদেশ।

এর আগে জেলা বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠন, পথচারীসহ অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তারা।

শাকের মোহাম্মদ রাসেল/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর