লামা ফাইতং এ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ইফতার সামগ্রী বিতরণ

বান্দরবান লামা উপজেলার ফাইতং ইউনিয়নে পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে করোনায় লকডাউন পরিস্থিতিতে কর্মহীন শ্রমজীবী ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ফাইতং ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ এইচ এম আহসান উল্লাহ।

বুধবার (২১ এপ্রিল ২১) বিকাল ৩টাই ইউপির সুবহানিয়া নুরুল উলুম মাদ্রাসার পার্শ্ববর্তী মাঠে নিজ অর্থায়নে দুইশত পরিবারের মাঝে স্বাস্থ্যবিধি মেনে প্রাই ১৩’আইটেমের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় শেখ এইচ এম আহসান উল্লাহ বলেন, একদিকে (কোভিড-১৯) এ দরিদ্র মানুষ বেশীর ভাগই কর্মহীন হয়ে পড়েছে, তারপরও আল্লাহর উদ্দেশ্য তারা রোজা রাখছে, এতেও তাদের মধ্য আমি আনন্দ দেখেছি। প্রাথমিক পর্যায়ে নিজস্ব উদ্যোগে ১,২,৩,৪,৫, ৬ ও ৮ নং ওয়ার্ডে হতদরিদ্রদের পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাকী ওয়ার্ডে খুব শীঘ্রই বিতরণ করা হবে বলে জানান তিনি।

মিজানুর রহমান/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর