হেফাজত নেতা মুফতি শাখাওয়াত ও মঞ্জুরুলের আরও ২১ দিনের রিমান্ড

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসেন রাজী ও মাওলানা মঞ্জুরুল ইসলামকে প্ররথক ৩ মামলায় আরও ৭ দিন করে ২১ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এই আদেশ দেন।

এর আগে, ২০১৩ সালে শাপলা চত্ত্বর কাণ্ডে পল্টন থানায় দায়ের করা মামলায় গত ১৫ এপ্রিল এই দুই হেফাজত নেতাকে ৫ দিন করে রিমান্ডে পাঠায় আদালত। ওই রিমান্ড শেষে বুধবার আসামিদের আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করা হয়।

একইদিনে মতিঝিল থানার দুই মামলা এবং পল্টন থানার একটি মামলায় আসামিদের ১০ দিন করে ৩০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। আসামিদের পক্ষে সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

এর আগে গত ১৪ এপ্রিল সন্ধ্যায় লালবাগ থেকে ডিবির একটি টিম এ দুইজনকে গ্রেফতার করে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর