কলাপাড়ায় লকডাউন অমান্য করায় ব্যবসায়ী ও ড্রাইভারকে জরিমানা

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সারাদেশে সরকার লকডাউন দিলেও তা মানছেন না ব্যবসায়ী সহ সাধারন মানুষ। পটুয়াখালীর কলাপাড়ায় লকডাউন অমান্য করে দোকান খোলায় ৪ ব্যবসায়ীকে ৩ হাজার একশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

কলাপাড়া শেখ কামাল সেতুর উপর গাড়ি পার্কিং ও মাস্ক না পড়ায় ১ জন অটো ড্রাইভারকে ১ শত টাকা জরিমানা করা হয়।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের নতুন বাজার মহিলা কলেজ রোড, সদর রোড, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মার্কেট ও শেখ কামাল সেতু এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল।

ভ্রাম্যমান আদালতে বেঞ্চ সহকারী জানান, দোকান খোলা রাখার দায়ে পৌর শহরের নতুন বাজার এলাকায় কাপড় ব্যবসায়ী মোঃ রাসেলকে ৮ শত টাকা, কাপড় ব্যবসায়ী মিজানকে ৮ শত টাকা, সদর রোডে ফার্নিচার ব্যবসায়ী রাহাত কে ১ হাজার টাকা, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাকের্টে রড সিমেন্ট ব্যবসায়ী গাজী সুলতানকে পাঁচশত টাকা, শেখ কামাল সেতুতে অটো ড্রাইভার আঃ জলিলকে ১ শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল জানান, সংক্রমন রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ২৪ (১) ধারা লঙ্ঘন ২৪ (২) ধারা মতে ৪ ব্যবসায়ী এবং এক ড্রাইভারকে জরিমানা করা হয়েছে।

এসময় তিনি আরো জানান, ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকবে।

আহম্মেদ পাশা তানভীর/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর