টাঙ্গাইলে লকডাউন অমান্য করে দোকান খোলায় ১০ ব্যবসায়ীকে জরিমানা
টাঙ্গাইলে লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ১০ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ এপ্রিল) দুপুরে শহরের বিভিন্ন মার্কেটে সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ ব্যাপারে সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম বলেন, সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকারের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। টাঙ্গাইলে লকডাউন অমান্য করায় ১০ জনকে ১৫ হাজার ২’শ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
হাসান সিকদার/বার্তাবাজার/ই.এইচ.এম