বেলকুচিতে এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জের বেলকুচিতে করোনা ভাইরাস সংক্রমণ রোধ কল্পে চলমান সর্বাত্মক লকডাউনে কর্মহীন দুঃস্থ ও অসহায় গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে প্রশাসন ক্যাডারের সংগঠন বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন বেলকুচি উপজেলা শাখা।
বুধবার উক্ত সংগঠন এর উদ্যোগে বেলকুচি শিশু একাডেমী প্রাঙ্গনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়৷ খাদ্য সামগ্রী প্যাকেটে ছিলো চাল, তেল, চিনি, ডাল, পেয়াজ, খেজুর ও আলু। উক্ত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন উপস্থিত ছিলেন।
এম এ মালেক/বার্তাবাজার/ই.এইচ.এম