টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নববিবাহিতা নারীকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে রাতভর ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার কিছু সময় পূর্বে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের তালতলা গ্রাম থেকে এক নববিবাহিতা নারীকে জোরপূর্বক ৬/৮ জন যুবক একটি অটোভ্যানে উঠিয়ে নিয়ে যায়। এরপর তারা সখীপুর উপজেলা স্টার হোটেলের সামনে এক বাসায় রাতভর গৃহবধুকে গণধর্ষন করে। গণধর্ষনের শিকার ওই গৃহবধু বাড়ি লক্ষিন্দর ইউনিয়নের তালতলা গ্রামে।
গণধর্ষণের পর বুধবার ভোরে ওই গৃহবধুকে বাড়িতে পৌছে দেয় সিয়াম (১৭) নামের এক যুবক। পরে ওই যুবককে আটকে রেখে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
পুলিশ সিয়ামকে আটক করে থানায় নিয়ে যায়। সিয়াম গড় গোবিন্দপুর গ্রামের ৬ নং ওয়ার্ডের ময়না মিয়ার ছেলে। এ ঘটনায় সিয়ামের বন্ধু অপুকে (১৯) আটক করে পুলিশ। অপু একই এলাকার আলী আহম্মেদের ছেলে। পুলিশ বলছে এদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
সাগরদিঘী তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির হোসেন জানান, মঙ্গলবার রাতে সেহেরী খাওয়ার পর ফজরের নামাজ পড়ে একদল মুসল্লি শোলাকুড়া কামালপাড়া মোড়ে একটি মেয়ের সঙ্গে আরেকটি ছেলের ধস্তাধস্তি দেখে পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ দু’জনকে থানায় নিয়ে আসে।
পরে বুধবার সকালে গৃহবধুর রক্তক্ষরনের কারণে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
হাসান সিকদার/বার্তাবাজার/ই.এইচ.এম