হেফাজতে ইসলামের আরও দুই শীর্ষস্থানীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যার আগে তাদেরকে প্ররথক অভিযানে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারি মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী এবং খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শারাফত হোসাইন।
ডিএমপি মিডিয়া সেন্টারের এডিসি ইফতেখায়রুল ইসলাম গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা যায়, বিকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে খুরশিদ আলম কাসেমীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ।
ওয়ারী গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি) আব্দুল আহাদ জানান, খুরশিদ আলম কাসেমীর বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় মামলা রয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে সোমবার রাতে হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মন্ত্রীর বাসায় দেখা করে দলের নেতাকর্মীদের গণগ্রেফতার না করার অনুরোধ জানিয়েছিলেন। এ পর্যন্ত হেফাজতের অন্তত এক ডজন শীর্ষস্থানীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে।
বার্তা বাজার/এসজে