নান্দাইলে ৪ টন পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জেল ও জরিমানা
ময়মনসিংহের নান্দাইলে নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির দায়ে বাদল মিয়া (৫২) নামে এক ব্যবসায়ীকে ৬ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় তাঁর কাছ থেকে ৪ টনের বেশি পলিথিন জব্দ করে গোডাউন সিলগালা করা হয়েছে। আজ বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ উদ্দিন। অভিযানে র্যাব-১৪ ময়মনসিংহ অঞ্চলের এ এসপি বেলায়েত হোসেনের নেতৃত্বে একটি টিম সহযোগিতা করেন ।
আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে নান্দাইল পৌর বাজারের পলিথিন ব্যবসায়ী বাদল মিয়ার দোকানে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ̈ব্যবসায়ী বাদলের গোডাউনে বিপুল পরিমাণ পলিথিন পাওয়া যায়। পরে নির্বাহী হাকীম সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাদলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জমিরানা করে। তখন গোডাউন থেকে ৪ টনের বেশি পলিথিন জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা।
মজিবুর রহমান/বার্তাবাজার/ই.এইচ.এম